প্রেম রাওয়াত: প্রদীপটি জ্বলছে

 

তোমার সবচেয়ে অন্ধকার মুহূর্তেও একটি প্রদীপ রয়েছে, আর প্রদীপটি জ্বলছে। যদি প্রমাণ চাও, একটি শ্বাস নাও। এই তো তোমার প্রমাণ। প্রদীপটি জ্বলছে, আর তোমার সবচেয়ে অন্ধকার মুহূর্তেও তোমাকে সেই অন্ধকার অনুভব করতে হবে না।

Eএমন মুহূর্তেও, যখন ব্যথা ও কষ্ট রয়েছে, তোমার অন্তরে এমন একটি স্থান রয়েছে, যা নৃত্য করে এবং আনন্দ প্রকাশ করে। দুঃখের মাঝেও আনন্দ রয়েছে। কী অপূর্বভাবে যথাযথ।

Prem Rawat - The Candle Is Lit

 

Prem Rawat photo

অনেক মানুষের কাছে তাদের জীবনে আলো আনার উপায় হলো অন্ধকারকে সরিয়ে দেওয়া। ব্যাপারটা সেভাবে কাজ করে না। তুমি এক বালতি অন্ধকার নিয়ে সেটিকে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলতে পারবে না। অন্যভাবে চেষ্টা করো—শুধু আলোকে ভেতরে নিয়ে এসো, আর অন্ধকার নিজে থেকেই চলে যাবে।

বিশৃঙ্খলার মাঝখানে, চরম গোলমালের মাঝখানে, স্বচ্ছতা রয়েছে। এমন এক ছন্দ রয়েছে, যা এতই অসাধারণ, এতই মধুর। বারবার সে তোমার দরজায় কড়া নেড়েছে এবং তোমাকে অনুরোধ করেছে তাকে ভেতরে আসতে দিতে।

 

প্রাপ্তবয়স্ক জীবনে আমরা বেশ ব্যস্ত হয়ে পড়ি। “ব্যস্ত” বলতে আসলে কী বোঝায়? আমরা যখন বিষয়গুলোর নতুন সংজ্ঞা দিচ্ছি, তখন চলুন “ব্যস্ত”-এরও নতুন সংজ্ঞা দিই। ব্যস্ত থাকা হলো কোনো কিছুকে উপেক্ষা করার আরেকটি উপায়। কখনো কখনো কেউ যখন আমাদের এমন কিছু করতে বলে, যা আমরা করতে চাই না, তখন আমরা এই কথাগুলো ব্যবহার করি। আমরা বলি, “আমি ব্যস্ত।” সত্যি, তুমি ব্যস্ত—কিন্তু কী নিয়ে? তুমি সেই তৃষ্ণাকে উপেক্ষা করতে ব্যস্ত, এই হৃদয়ের আহ্বানকে উপেক্ষা করতে ব্যস্ত।

Prem Rawat - Audience photo

 

flower mandala photo

আনন্দকে ভালো লাগা এমন কিছু নয়, যা আমি কারও কাছ থেকে শিখেছি। এটি এমন কিছু, যা আমার স্রষ্টা আমার মধ্যে, তোমার মধ্যে, এত গভীরভাবে স্থাপন করেছেন। আমাকে কেউ হাসতে শেখায়নি, আর কেউ আমাকে হাসির প্রেমে পড়তেও শেখায়নি।

 

আমার অন্তরে এমন একটি মৌলিক আকাঙ্ক্ষা রয়েছে, যা উপভোগে ব্যস্ত থাকতে চায়। সুসংবাদ হলো, আমি তা করতে পারি। অনেক মানুষের একটি ভুল ধারণা রয়েছে যে, জীবনে শান্তি চাইলে তোমার যা কিছু আছে, সবকিছু সমর্পণ করতে হবে। তা নয়।

Prem Rawat photo

 

flower mandala image

একমাত্র একটি স্থানই বাকি রয়েছে, যেখানে তুমি সত্যিকারের শান্তি পেতে পারো, আর আশ্চর্যের বিষয় হলো, সেই স্থানটি তোমারই অন্তরে। এটাই সুসংবাদ।

তোমাকে কোনো কিছুই ত্যাগ করতে হবে না।
তোমাকে শুধু অন্তরের দিকে ফিরে যেতে হবে।

 

Mandala Footer