প্রেম রাওয়াত - "হৃদয়ের প্রতি অঙ্গীকার"

প্রেম রাওয়াত

এই পৃথিবীতে আমরা অনেক কিছু শিখি, কিন্তু একটি বিষয় ভুলে যাই। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে শিখি, কিন্তু এই হৃদয়ের প্রতি আমাদের অঙ্গীকারের কথা ভুলে যাই।

 

আমরা অন্যদের সঙ্গে আমাদের সম্পর্কের কথা শিখি, ক
িন্তু জীবনের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভুলে যাই।

 

ফুলের ছবি

 

আমরা অনেক অনুভূতি অনুভব করেছি,
আর একমাত্র যে অনুভূতিটির অভাব রয়েছে, তা হলো শান্তি।

 

আমরা অনেক যাত্রা করেছি, আর একমাত্র যে যাত্রাটি বাকি রয়েছে, তা হলো অন্তরের দিকে যাত্রা—যেখানে সন্দেহ, বিভ্রান্তি ও প্রশ্ন আমাদের পীড়িত করে না;
যেখানে আছে সরলতা, যেখানে আছে এই অস্তিত্বের আনন্দ উপভোগ।

 

ফুলের ছবি

 

আমাদের জীবন সম্পর্কে আমরা যতটা ভেবেছি, তার চেয়েও অনেক বেশি কিছু রয়েছে।

 

আমাদের জীবনে যা কিছু ঘটেছে,
তার চেয়েও বেশি কিছু রয়েছে।
আর তা আমাদেরই অন্তরে রয়েছে।

 

লাল গোলাপ