প্রেম রাওয়াত: হৃদয়ের সঙ্গে পরিচয়

জলের ওপর হাঁস

প্রত্যেক মানুষের মধ্যে এমন কী আছে, যা আমাদের একই জিনিস কামনা করতে প্রেরণা দেয়?

আমরা খুঁজি, এবং সবসময়ই খুঁজতে থাকব—কিন্তু আমরা কী খুঁজছি? আমরা চাই, এবং সবসময়ই চাইতে থাকব—কিন্তু আমরা কী চাই? পৃথিবীতে মানুষ থাকার পর থেকে, পূর্ণতা লাভের সেই আকাঙ্ক্ষা সবসময়ই ছিল।

 

তোমার হৃদয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এর চেয়ে বড় কোনো উপায় নেই, তোমাকে তুমি ইতিমধ্যেই যা জানো, তা মনে করিয়ে দেওয়ার চেয়ে।

আমি এখানে তোমাকে এমন কোনো নতুন তথ্য দিতে আসিনি, যা নিয়ে তুমি তর্ক করতে বা তার মূল্যায়ন করতে পারো। এটি ধর্মের বিষয় নয়। এটি আধ্যাত্মিকতার বিষয়ও নয়। বস্তুত, পৃথিবীর কাছে এর কোনো নির্দিষ্ট নাম বা তকমা নেই।

জলের ওপর হাঁস

 

তাহলে, তুমি কী জানো? তুমি জানো, সুখী হওয়া কতটা গুরুত্বপূর্ণ — এই জীবনে তোমার কতটা তা প্রয়োজন। তুমি জানো, আনন্দ তোমার কতটা প্রয়োজন। তুমি জানো, তোমার জন্য তৃপ্তি কতটা গুরুত্বপূর্ণ — তুমি দুঃখ পছন্দ করো না। এগুলো তোমার নিজস্ব সহজ নিয়ম, অন্য কারও নয়।

 

তৃপ্তিতে থাকা, আনন্দে থাকা, সুখে থাকা।

জলের ওপর হাঁস

কী ধরনের সুখ?

যে সুখ তৈরি করা হয়, সেই ধরনের নয়; বরং যে সুখ প্রত্যেক মানুষের হৃদয়ে বাস করে, সেই সুখ। যে আনন্দ ইতিমধ্যেই আছে — যাকে অন্য কোথাও থেকে নিয়ে আসার প্রয়োজন নেই।

 

জেগে ওঠার প্রক্রিয়া সৃষ্টির কোনো প্রক্রিয়া নয়। তোমাকে এটি সৃষ্টি করতে হবে না। যা ইতিমধ্যেই আছে, তার প্রতি তুমি জেগে ওঠো। এরপর, তোমার হৃদয় দিয়ে পূর্ণতা লাভের সম্ভাবনার প্রতি জেগে ওঠো। তারপর, এই জীবনে জেনে নাও যে তুমি পূর্ণতা লাভ করতে পারো। জেনে নাও যে এই জীবনে তুমি তৃপ্ত হতে পারো।

 

জলের ওপর হাঁস