নিশ্চয়তার আলোপ্রেম রাওয়াত: বিশ্বজুড়ে অনুষ্ঠিত অনুষ্ঠান থেকে নির্বাচিত অংশ

হোম পেজে ফিরে যান

গোলাপের ছবি

দিন আসবে আর চলে যাবে,
আর সেই সমস্ত দিনের মধ্যে লুকিয়ে আছে
দুটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিন।

একটি হলো যেদিন তুমি এসেছিলে।

বৃষ্টির ফোঁটায় চারটি গোলাপ

দিন আসছে
অনেক দীর্ঘ সময় ধরে,
কিন্তু কোথাও লুকিয়ে আছে
কোটি কোটি দিনের মধ্যে,
শুধু একটি দিন ছিল যেদিন তুমি এসেছিলে।

আর কোটি কোটি দিনের মধ্যে লুকিয়ে আছে
সেই একটি দিন, যেদিন তোমাকে চলে যেতে হবে।
এই দুই দিনের মধ্যবর্তী দিনগুলোই তোমার অস্তিত্ব।

হলুদ গোলাপের সমাহার

যেমন তুমি জানো না কোন দিন তুমি আসবে,
তেমনি তুমি জানো না কোন দিন তোমাকে চলে যেতে হবে।

এটা রহস্যময় কেন?

যাতে তোমাকে তা নিয়ে চিন্তা করতে না হয়।

যাতে তুমি অন্য কোনো আরও জরুরি বিষয়ের দিকে মনোযোগ দিতে পারো।

গোলাপের সাজ

ওই দুটি দিনের ব্যাপারে তোমার বেছে নেওয়ার কোনো সুযোগ নেই,
কিন্তু বাকি সব দিনের ব্যাপারে,
তোমার বেছে নেওয়ার সুযোগ আছে।

তাই বেছে নাও, আর বিচক্ষণতার সঙ্গে বেছে নাও।

 

গোলাপের ছবি

হৃদয় থেকে বেছে নাও।
আনন্দকে বেছে নাও।

তোমাকে আনন্দের জন্যই তৈরি করা হয়েছে,
অনিশ্চয়তার অন্ধকারের জন্য নয়।

নিশ্চয়তার আলোকে বেছে নাও।

পাপড়িতে বৃষ্টির ফোঁটাসহ হলুদ গোলাপ